মহেশ্বরপাশার সেবামূলক সংগঠন জাগ্রত খুলনার উদ্যোগে শীতবস্ত্র বিতরন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০১-২৫ ২০:২১:৩০
image
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীর দৌলতপুর থানাধীন ঐতিহ্যবাহী সামাজিক সেবামুলক সংগঠন জাগ্রত খুলনার উদ্যোগে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান গতকাল বিকালে দৌলতপুর আলীম মাদ্রাসা অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়। এ সময় শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে মানসম্মত শীতবস্ত্র বিতরণ করা হয় মানবিক এ সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা আওয়ামীলীগের সভাপতি শেখ সৈয়দ আলী, মাকসুদ হাসান পিকু, শেখ রাজিউদ্দিন রাজু, এছাড়া সংগঠনের সভাপতি আমিনুল হক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান স্যার এর পরিচালনায় বক্তৃতা করেন প্রতিষ্ঠাতা মোঃ মাসুম বিল্লাহ, সাংগঠনিক উপদেষ্টা আসমাউল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সহ-সভাপতি মাসুম আহমেদ স্যার, প্রচার সম্পাদক আবীর হুসাইন, দপ্তর সম্পাদক আশিক,রক্ত দান শাখা সম্পাদক মাহি, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাবেদ, আইসিটি বিষয়ক সম্পাদক আশিক, নবাব,হাসিব, নাফিজ প্রমুখ।