জনপ্রিয় নৃত্যশিল্পী-অভিনেত্রী শর্বরী'র দশম মৃত্যুবার্ষিকী আজ

  • এ কে আজাদ
  • ২০২৪-০১-২৫ ১০:০৮:৪১
image

জনপ্রিয় নৃত্যশিল্পী-অভিনেত্রী শর্বরী'র দশম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৪ সালের ২৫ জানুয়ারি, ৬৬ বছর বয়সে, পরলোকগমন করেন। প্রয়াণ দিবসে এই গুণী শিল্পীর প্রতি জানাই গভীর শ্রদ্ধা।  
শর্বরী (মীরা গুপ্তা) ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর, রংপুরের এক অভিজাত হিন্দু পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পৈতৃক বাড়ি ময়মনসিংহে। অভিনেত্রী সুপ্রিয়া ও কল্পনা তাঁর দুই বোন। তাঁর ভাইয়ের মেয়ে, নবীনা চলচ্চিত্রের নায়িকা ছিলেন।

No description available.
যাত্রাশিল্পী হিসেবে প্রথম তিনি অভিনয়ের সাথে যুক্ত হন। মঞ্চ থেকেই চলচ্চিত্রে আসেন শর্বরী। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র, সৈয়দ আউয়াল পরিচালিত 'গুনাই বিবি' মুক্তিপায় ১৯৬৬ সালে। শর্বরী অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য ছবি- অপরিচিতা, ওয়েটিং রুম, যদি জানতেম, মেহের বানু, পারুলের সংসার, সংসার, বর্গী এলো দেশে, অনুভব, দিল এক শীশা, স্বপ্নদিয়ে ঘেরা, রংবাজ, উপহার, শাপ মুক্তি, অনির্বাণ, অতিথি, প্রিয়তমা, বেঈমান, চোখের জলে, সুজন সখি, হাসি কান্না, হারজিৎ, এপার ওপার, দস্যুবনহুর, মনের মানুষ, জালিয়াত, জানোয়ার, গড়মিল, যাদুর বাঁশি, মধুমিতা, দোস্ত দুশমন, দাতা হাতেমতাই, অনুরাগ, আগুন, ভুল যখন ভাঙ্গলো, সাম্পানওয়ালা, আকাশ পরি, অনেক দিন আগে, লুকোচুরি, হাবা হাসমত, ফরিয়াদ, আগুনের আলো, আঁধার পেরিয়ে, মিন্টু আমার নাম, জবাব, অশান্ত প্রেম, মাটির মানুষ, বেলা শেষের গান, সেলিম জাভেদ, নবাবজাদী, মানসী, বাদল, রাজসিংহাসন, ফেরারী, দোস্তী, শাহী দরবার, ছুটির ঘন্টা, নবাব, উজানভাটি, ফরিয়াদ, লুকোচুরি, মানসী, ডাকু মনসুর,  ভাগ্যলিপি, মায়ের আঁচল, নকল মানুষ, নওজোয়ান, টক্কর, নেপালি মেয়ে, মীমাংসা, স্বপ্ন, লালু মাস্তান, কাজের বেটি রহিমা  ইত্যাদি। 

No description available.
বাংলাদেশের চলচ্চিত্রে ৭০-৮০ দশকের তুমুল জনপ্রিয় নৃত্যশিল্পী-অভিনেত্রী ছিলেন শর্বরী। সহনায়িকা, নায়িকার বান্ধবী, ক্যাবারে ড্যান্সার এসব চরিত্রেই তাঁকে বেশী দেখা যেত। আমাদের চলচ্চিত্রের রূপালী পর্দাকে বিনোদনে বিনোদনে (শালীনতা বজায় রেখে) ভরিয়ে রাখতেন শর্বরী। কিছু কিছু ছবিতে প্রতিভাবান গুণী অভিনেত্রীর স্বাক্ষরও রেখেছেন তিনি। আামাদের চলচ্চিত্রশিল্পে, একজন নৃত্যপটীয়সী অভিনেত্রী হিসেবে, চির-অম্লান হয়ে থাকবেন শর্বরী।

No description available.