রোনালদো ইনজুরিতে চীন সফর স্থগিত ,দুঃখ প্রকাশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-২৪ ২৩:২৪:৩১
image

২৪ ও ২৮শে জানুয়ারি চীনে দুইটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আল নাসরের। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ইনজুরিতে পড়ায় সেই দুইটি ম্যাচ স্থগিত করেছে আল নাসর। 
২৩শে জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে ম্যাচ স্থগিত করার কথা জানিয়েছে ক্লাবটি। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে দুর্ভাগ্যজনকভাবে এবং আল নাসরের নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণে ২৪ ও ২৮শে জানুয়ারির ম্যাচ দু’টি স্থগিত করতে হচ্ছে। পরবর্তী সময়ে নতুন করে তারিখ ঠিক করা হবে।’
রোনালদোর ইনজুরিরে কারণে সফর বাতিল হওয়ায় তিনিও চীনের ফুটবল ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। জানিয়েছেন, ইনজুরির ওপর হাত না থাকায় সফরটি বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
রোনালদো বলেছেন, ‘আপনারা জানেন, ফুটবলে কিছু বিষয় আছে যা নিয়ন্ত্রণের বাইরে থাকে। আমি ২২ বছর ফুটবল খেলছি। ক্যারিয়ারে খুব কম ইনজুরিতে পড়েছি। সফরটি বাতিল হওয়ায় আমি ও আল নাসর তাই দুঃখিত। চীনে খেলতে আমরা মুখিয়ে ছিলাম।’
আগামী ১ ফেব্রুয়ারি সৌদি আরবে রিয়াদ সিজন কাপে মুখোমুখি হওয়ার কথা আল নাসর ও ইন্টার মায়ামির। আর সেই ম্যাচ দিয়ে আবারো মেসি ও রোনালদোর মুখোমুখি হওয়ার কথা। তবে ইনজুরির কারণে এখন রোনালদো সেই ম্যাচ খেলতে পারেন কি না সেটাই দেখার বিষয়।