বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-২৪ ২২:১৬:৪৯
image

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৩’- এর সকল সদস্যের সম্মতিক্রমে এবং বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে আজ ২৪শে জানুয়ারি ২০২৪ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩’ ঘোষণা করা হয়।এ বছর বিভিন্ন বিভাগে ১৬ জন পেতে যাচ্ছেন এই পুরস্কার। 
বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বই মেলা ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন। 
‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩’ প্রাপ্তরা হলেন:
কবিতায় শামীম আজাদ। কথাসাহিত্যে নুরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী।  প্রবন্ধে/গবেষণায় জুলফিকার মতিন। অনুবাদে সালেহা চৌধুরী। নাটক ও নাট্য সাহিত্যে (যাত্রা/পালা নাটক/ সাহিত্যনির্ভর আর্টফিল্ম বা নান্দনিক চলচ্চিত্র) মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক। শিশু সাহিত্যে তপংকর চৌধুরী। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় আফরোজা পারভীন ও আসাদুজ্জামান আসাদ।  বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মো. মজিবুর রহমান। বিজ্ঞান/ কল্পবিজ্ঞান/ পরিবেশ বিজ্ঞানে ইনাম আল হক। আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী/মুক্তগদ্যে ইসহাক খান। এবং ফোকলোরে তপন বাগচী ও সুমন কুমান দাশ।