সামরিক বিমান বিধ্বস্ত হয়ে মিয়ানমারে ছয় জন আহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-২৩ ২৩:২৬:৩০
image

আজ মঙ্গলবার (২৩শে জানুয়ারি) মিয়ানমারের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ছয় জন আহত হয়েছেন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে। 
এতে বলা হয়, চীনে নির্মিত শানজি ওয়াই-এইট টার্বোপ্রপ বিমানটি অবতরণের সময় ভারতের মিজোরাম রাজ্যের লেংপুই বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। মূলত, অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। এদিকে আহতদের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।