রী তা রা য়

  • পথিক দাড়াও
  • ২০২৪-০১-২২ ২৩:৩১:১০
image

রে পথিক! ক্ষণেক দাড়াও,
চলেছো কোথায় অরক্ষিত?
স্প্রে নেই,কোথায় বা মাস্ক?
জানোনা, ধরিত্রীতে
শুধুই করোনার রাজত্ব?

গগনাঙ্গনে কলুষিত  আজ-
পবিত্রতা নীলাম্বরীর।
বায়ু সমুদ্রে উল্লাসী
আজ অগুনতি বিষাক্ত কীট।
জেগেছে সহস্র বৎসরের
ঘুমন্ত নরখাদক।
 সমগ্র জগৎসংসার
সে বেড়াচ্ছে দাপিয়া।

তাই,ভুলি অজ্ঞতা
মান্য করো জ্ঞান,
এতেই নিহিত রয়েছে
নিজ ও জগৎ কল্যাণ।।