ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নেওয়া বিদেশীরা নাগরিকত্ব পাবেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-২২ ২৩:২২:২১
image

ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নেওয়া বিদেশীরা নাগরিকত্ব পাবেন। এরই সুবাদে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি একটি খসড়া আইনের ঘোষণা দিয়েছেন। যার মাধ্যমে, ইউক্রেনে থাকা রাশিয়ান স্বেচ্ছাসেবকরা ইউক্রেনের নাগরিকত্ব পেতে পারেন। সম্প্রতি, নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি এসব কথা জানান। 
তিনি বলেন, 'যেসব বিদেশীরা ইউক্রেনকে সুরক্ষা দিতে অস্ত্র তুলে নিয়েছেন, যারা ইউক্রেনকে নিজের দেশ মনে করে যুদ্ধ করছেন, ইউক্রেনও তাদেরকে নিজেদের নাগরিক হিসেবে বিবেচনা করবে'।