দেশের ২১ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে যাচ্ছে
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৪-০১-২২ ১১:৪৬:৫৪
উত্তরের জনপদে শীতের প্রকোপ কমছেই না। গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে এই অবস্থা। মাঘের তীব্র ঠান্ডার সাথে ঘন কুয়াশা ভোগান্তি বেড়েছে এসব অঞ্চলে। সেই সাথে দেশের ২১ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে যাচ্ছে বলে জানিয়েছে আবহওয়া অফিস।
আজ সোমবার (২২ শে জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর, জয়পুরহাট, ও নওগাঁর বদলগাছিতে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, চলতি মৌসুমে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি।
এদিকে, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় দু’দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে তিন জেলা এবং একটি উপজেলার সব স্কুল। রাজশাহীতে তীব্র শীতের কারণে সোমবার পর্যন্ত সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জয়পুরহাট ও কুড়িগ্রাম জেলা এবং পাবনার ঈশ্বরদী উপজেলায় শীতের কারণে দু’দিন বন্ধ থাকবে সব স্কুল।
ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে এসব অঞ্চলের জনজীবন। চরম বিপাকে পড়েছে নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষ। সেইসাথে বেড়েছে শীতজনিত নানা রোগের প্রকোপ।
আবহাওয়া অফিস বলছে, দেশের উত্তর-উত্তর পূর্বাঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়বে। তবে অন্য অঞ্চলে কমে আসবে শীত।