চলচ্চিত্র মানুষকে মানবিক- প্রাণোবিক হতে শেখায়

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-২১ ২৩:২২:৪৯
image

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠলো।শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে ২২তম আসরের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ৯ দিনের আয়োজনে দেখানো হবে ৭৪টি দেশের প্রায় আড়াইশোর মতো ছবি।

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ঢাকায় নিয়মিত হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শনিবার পর্দা উঠেছে উৎসবটির ২২তম আসরের। উদ্বোধনী দিনে ছিলো মনমুগ্ধনকর পরিবেশনা। বাংলা সিনেমার পুরনো দিনের কিছু কালজয়ী গানে নৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা।

আলোচনা পর্বে বক্তারা জানান, চলচ্চিত্র মানুষকে মানবিক- প্রাণোবিক হতে শেখায়। 

উদ্বোধনী দিনে দেখানো হয় ফেরেশতে ছবি ।ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন জয়া আহসান, সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু । 

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে আগামী ২৮শে জানুয়ারি। নয়দিনে দেখানো হবে ৭৪টি দেশের ২৫২টি সিনেমা। এরমধ্যে থাকছে বাংলাদেশের ৭১টি ছবি। জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির, অঁলিয়স ফ্রঁসেজ মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তন দেখা যাবে উৎসবের সিনেমাগুলো। সব প্রদর্শনী বিনামূল্যে উপভোগ করতে পারবে দর্শকরা।