ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • হাসান মেহেদী :
  • ২০২৪-০১-১৯ ২০:১৫:১২
image

ফটিকছড়ি (চট্টগ্রাম)  উপজেলার ভূজপুরে মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষে মো. আনোয়ার হোসেন (২৪ ) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আনোয়ার ভূজপুর ইউনিয়নের ৪ নম্বর  ওয়ার্ডের আবুল কালামের ছেলে। আজ (শুক্রবার) বিকাল  চারটার দিকে কাজির হাট বাজারের দক্ষিণে কালাইয়ারটেকে  এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আনোয়ার হোসেন মোটরসাইকেল যোগে কাজিরহাট থেকে বিবিরহাটে যাওয়ার পথে বিপরীত দিকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় ইউনিয়ন পরিষদ  সদস্য হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেন,মোটর সাইকেল দুর্ঘটনায় আনোয়ার নিহত হয়েছেন।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে আনোয়ার হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছি। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।