নওগাঁয় জাতীয় আদিবাসী পরিষদের মতবিনিময় সভা

  • রায়হান আলম
  • ২০২৪-০১-১৯ ১৯:৫৬:০৭
image

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের মৃত্যুতে জরুরী সভা ও শ্রদ্ধা নিবেদন উপলক্ষে শুক্রবার প্যারীমোহন লাইব্রেরী মিলনায়তনে সভায় আয়োজন ছিলো। সকালে শুরু হয় অনুষ্ঠান এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি বিচিত্রা তীর্কী।
সভার শুরুতেই প্রয়াত বরীন্দ্রনাথ সরেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ। পরে জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেন সহ সভাপতি বিচিত্রা তীর্কী।
আলোচনা সভায় জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নরেন পাহান, সহ সভাপতি সেলিমন বাষ্কে, উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল, সাঙগঠনিক সম্পাদক সুবাস হেমব্রম, জাতীয় আদিবাসী যুব পরিষদের উপদেষ্টা মোশরাফ হোসেন চৌধুরী, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুফক ছোটন ও প্রায়াত রবীন্দ্রনাথ সরেনের ছেলে মানিক সরেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। তারা প্রয়াত রবীন্দ্রনাথ সরেনের কৃতকর্মের প্রশংসা করেন।
বক্তারা বলেন- সমাজে বঞ্চিত মানুষের বিশেষ করে সমতল ভূমিতে বসবাসকারী  আদিবাসী জনগোষ্ঠির মুক্তির লড়াই সংগ্রামে রবীন্দ্রনাথ সরেন ছিলেন নিবেদিত প্রাণ। তিনি আদিবাসীদের অর্থনৈতিক মুক্তি ও অধিকার নিশ্চিত করতে আজীবন নিরলস ভাবে সংগ্রাম করে গেছেন। আদিবাসী ছাড়াও তিনি জীবদ্দশায় বঞ্চিত ও নীপীরীত মানুষের পাশে ছিলেন। তাঁর মৃত্যুতে অপূরনীয় শূন্যতা তৈরী হয়েছে।
অনুষ্ঠানে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আদিবাসী পরিষদের নেতৃবৃন্দরা অংশ নেন। রবীন্দ্রনাথ সরেন গত ১২ জানুয়ারী শুক্রবার দিবাগত রাতে দিনাজপুর জেলার পার্বতীপুর বারোকোনা আদিবাসী গ্রামে নিজ বাড়িতে মারা যান।