ফটিকছড়িতে (চট্টগ্রাম) চাবাগানের শ্রমিকের সন্তানদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙ্গাপানি চাবাগানের শ্রমিকদের চারশ শিশুর মাঝে এ শীতবস্ত্র বিতরণ করে স্বস্তিকা নামের একটি সংগঠন। আজ (শুক্রবার) দুপুরে স্বস্তিকা'র মুখপাত্র প্রয়াত সুমন দাশগুপ্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বস্তিকা সংগঠনের সুজয় নন্দী শৈবাল, সৌমেন চৌধুরী, সুমি দে, শুভাশীষ দাশগুপ্ত, রূপালী বিশ্বাস, কমল দাশ, সুজন দাশগুপ্ত, সুমন বিম্বাস, অম্লান সুশীল, পিকলু বিশ্বাস, রিংকু দাশ, শিবলু দত্ত, উত্তম কর্মকার, টিনা চৌধুরী, বিম্বজিৎ রায়, সৌমেন মজুমদার, শ্রাবণী দে, পলাশ বড়ুয়া প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ বিষয়ে রাঙ্গাপানি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীলা নন্দী সকালের আলোকে বলেন, এখানকার বেশিরভাগ শিক্ষার্থী চা-শ্রমিকদের সন্তান। তারা খুবই গরীব। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চারশ শিক্ষার্থীকে নতুন সোয়েটার দিয়েছে স্বস্তিকা। এতে শিশুদের অনেক উপকার হয়েছে।
উদ্যোক্তাদের পক্ষে সুজয় নন্দী শৈবাল বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।