আতশবাজি কারখানায় বিস্ফোরণে থাইল্যান্ডে অন্তত ২০ জন নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-১৮ ১১:২০:৪৯
image

গতকাল বুধবার (১৭ জানুয়ারি) থাইল্যান্ডের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন।রাজধানী ব্যাংকক থেকে ১২০ কিলোমিটার উত্তরে সুফান বুরি প্রদেশের প্রত্যন্ত এলাকায় এই বিস্ফোরণ ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। থাই পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে ২০ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন অনেকে।
প্রাদেশিক গভর্নর জানান, ‘সব শ্রমিক নিহত হয়েছেন কিনা আমরা বলতে পারছি না। তদন্তের জন্য বিস্ফোরণস্থলে প্রবেশ করছে কর্মকর্তারা । তারা জীবিত কাউকে পাননি।’
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অবস্থান করা প্রধানমন্ত্রী স্রেত্তা থাবিসিনকে বিস্ফোরণে বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারগুলোকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন তিনি।