তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধ হবে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-১৬ ২৩:১৪:৩৮
image

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধ হবে। এর আগে তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধ হবে বলে আজ (মঙ্গলবার, ১৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) নির্দেশনা দিয়েছিল। পরে তাতে পরিবর্তন এনে নতুন নির্দেশনা দেয়া হয়। একই ধরনের নির্দেশনা প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়ের জন্যও দেয়া হতে যাচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। 
এক্ষেত্রে যে সকল জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে , আঞ্চলিক উপ-পরিচালকরা ওই সকল জেলার শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করবেন।  
মঙ্গলবার (১৬ ই জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মাধ্যমিক-২ শাখার সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।য়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সফর বাতিল করা হয়। আবহাওয়া অনুক‚লে থাকায় আজ (১৭ই জানুয়ারি) মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার পাবনার ঈশ্বরদী বিমানবন্দরে অবতরণ করে।
এরপর তাঁকে বহনকারী গাড়িবহর সড়ক পথে পাবনা সার্কিট হাউসের উদ্দেশ্য রওনা দেয় ও বিকেলে ৩টায় পৌঁছায়। সেখানে ২২তম রাষ্টপ্রধানকে গার্ড অব অনার দেয়া হয়। সফরকালে তিনি স্থানীয় কয়েকটি কর্মস‚চীতে যোগ দেবেন। আগামী ১৯ জানুয়ারি রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।