অষ্টমবারের মতো ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-১৬ ০৯:৫৮:০০
image

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি কিলিয়ান এমবাপে ও আর্লিং হলান্ডকে পিছনে ফেলে রেকর্ড অষ্টমবারের মতো ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন। লন্ডনে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে ২০২৩ সালে সেরাদের হাতে ‘দা বেস্ট’ পুরস্কার তুলে দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবার কে কোন পুরস্কার জিতলেন:
ফিফা ‘দ্য বেস্ট’ নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি (স্পেন)
ফিফা ‘দ্য বেস্ট’ পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
ফিফা ‘দ্য বেস্ট’ নারী গোলকিপার: মেরি আর্পস (ইংল্যান্ড)
ফিফা ‘দ্য বেস্ট’ পুরুষ গোলকিপার: এদেরসন (ব্রাজিল)
ফিফা ‘দ্য বেস্ট’ নারী কোচ: সারিনা ভাইগমান (নেদারল্যান্ডস)
ফিফা ‘দ্য বেস্ট’ পুরুষ কোচ: পেপ গার্দিওলা (স্পেন)
ফিফা পুসকাস অ্যাওয়ার্ড: গিলের্মে মাদরুগা (ব্রাজিল)
ফিফা স্পেশাল অ্যাওয়ার্ড: মার্তা (ব্রাজিল)
ফিফা ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড: ব্রাজিল জাতীয় ফুটবল দল
ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: হুগো দানিয়েল ইনিগুয়েজ (আর্জেন্টিনা)