আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ে সিরিজ ভারতের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-১৫ ১০:১৪:১০
image

ভারতের দুই বড় তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজের মধ্য দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরেছেন।প্রথম ম্যাচে ফেরেন রোহিত,ইন্দোরে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিরেছেন বিরাট।
এই দুই বড় তারকা ফেরার দুই ম্যাচেই জয় পেয়েছে ভারত।দুই ম্যাচেই ভারতের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছেন শিভাম দুবে।প্রথম ম্যাচে একাই আগ্রাসী ব্যাটিং করলেও, গতকাল সাথে পেয়েছেন ওপেনার যশস্বী জেসেওয়ালকে।এই তরুণ ওপেনারও রান তুলেছেন দ্রুত গতিতে।
আর তাতে আফগানিস্তানের দেওয়া ১৭৩ রানের বড় লক্ষ্য ২৬ বল আর পাঁচ উইকেটে হাতে রেখেই জিতে যায় ভারত।২২ বলে ফিফটি পূর্ণ করা দুবে অপরাজিত ছিলে ৬৩ রান করে। জেসেওয়ালের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৬৮ রান।রোহিত ফেরার ম্যাচে শুন্য রানে ফিরলেও রানের দেখা পেয়েছেন কোহলি।রোহিতের টানা দ্বিতীয় ডাকে পর ক্রিজে এসেছিলেন কোহলি।৫ চারে অভিজ্ঞ এই তারকার ব্যাট থেকে আসে ১৬ বলে ২৯ রান।কোহলি ফেরার পর দুবে-জয়সোয়ালের ৪২ বলে ৯২ রানের বিস্ফোরক জুটিই মূলত ভারতকে জয়ের বন্দরে নিয়ে যায়।এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল ভারত।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের শুরুটা হয়েছিল দারুণ।প্রথম দুই ওভারে ২০ রান তোলে আফগানিস্তান। আগ্রাসী শুরু করা রহমানউল্লাহ গুরবাজকে ফেরান রাভি বিষ্ণই।তিনে নামা নাইবের খেলেছেন অসাধারণ এক ইনিংস।তার ৩৫ বলে ৫৭ রানের উপর ভর করেই মূলত বড় সংগ্রহের ভিত পায় আফগানিস্তান। শেষদিকে মুজিব উর রেহমান ও করিম জানাতের ২০-পেরোনো দুটি ক্যামিওতে ১৭০ পেরোয় আফগানিস্তান। ৩২ রানে ৩ উইকেট নেন অর্শদীপ, খরুচে রবি বিষ্ণয় ৩৯ রান দিলেও নেন ২ উইকেট।
তবে সবাইক ছাপিয়ে ম্যাচসেরা অক্ষরা প্যাটেল বল হাতে ছিলেন নিখুঁত।  এই বাঁহাতি স্পিনার ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট।
বেঙ্গালুরুতে আগামী বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।