র হ মা ন হে ন রি

  • উন্মোচন
  • ২০২৪-০১-১৪ ২৩:১৯:৩২
image

ভেসে যাবে করতালি,গমগমে কণ্ঠনাদ,
শস্যগোলা ঘিরে রাখা গুণ্ডামির শিস;
তোমাকে ছাড়াও— চলতো, চলেছিলো,
চলবে তো— পাঁচ-দশ-পনের-পঁচিশ!
এই ঋতু লালবর্ণ; ঝড়ে ঝড়ে, জলোচ্ছ্বাসে,
দর্পিত পাহাড়েরও তুলাওড়া দিন—
কূটরাজা, দাঁতজিভ: এত এত রক্তরঙিন!
উপযোগি রেখো হাত, কোরো না রক্তিম।

চোখ তো মুছতেই হবে! নিঃসঙ্গ গুহায়
দুচোখেই টিকটিকি— মাকড়সার ডিম—
জমবে সহজে; এই ঋতু দুঃস্বপ্নকালিবর্ণ
খেরোখাতা লিখো— এর কষে।
ক্রদ্ধ কুকুর নয়; ঋতুকে ঋতুই নেবে বশে।
তুমি বর্ণচোরা অতি, ছদ্মবেশি, শীতলার বিষ।