চ্যালেঞ্জ মোকাবেলা করে যে এগিয়ে যেতে পারে সেই সফল-পররাষ্ট্রমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-১৪ ১৯:০৭:৫৪
image
আজ রোববার (১৪ ই জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের বলেন, পূর্ব থেকে পশ্চিম, সব দেশের সহযোগিতায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। চ্যালেঞ্জ মোকাবেলা করে যে এগিয়ে যেতে পারে সেই সফল বলেও মন্তব্য করেন তিনি। এসময় মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে নানা ধরনের চাপ ছিল। তবে, সব চাপ সামলে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সফল হয়েছে বলে জানান হাছান মাহমুদ। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করার কথাও জানান নতুন পররাষ্ট্রমন্ত্রী।