বিদেশি শক্তি যারা বিরোধিতা করেছিলো; তারাও এখন স্বাগত জানাচ্ছে-স্বরাষ্ট্রমন্ত্রী
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৪-০১-১৪ ১৯:০৪:০২
আজ রোববার (১৪ই জানুয়ারি) দেশে যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা এখন ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, বিদেশি শক্তি যারা বিরোধিতা করেছিলো; তারাও এখন স্বাগত জানাচ্ছে।
নতুন মন্ত্রিসভায় আবারও স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম দিন সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৈদেশিক চাপ সবসময়ই থাকে। অনেক হিসাব-নিকাশ সেখানে থাকে। প্রধানমন্ত্রী সেগুলো যথাযথভাবে মোকাবিলা করে একটা সুন্দর নির্বাচন আমাদের উপহার দিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় সব বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাবে।