হায়দরাবাদে আগামী ২৫শে জানুয়ারি শুরু হতে যাচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-১৩ ২৩:৩৬:৩৫
image

হায়দরাবাদে আগামী ২৫শে জানুয়ারি শুরু হতে যাচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজ সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প করছে ইংল্যান্ড দল। তবে ভারতে গিয়ে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই সিরিজ খেলতে নামবে ইংলিশরা।  
একারণে এই সফর নিয়ে আতঙ্কিত সাবেক ইংলিশ তারকা ব্যাটসম্যান মার্ক বুচার। তিনি বলেছেন ভারতের মাঠে বিরাট কোহলি-রোহিত শর্মাদের হারানো চ্যালেঞ্জিং। প্রস্তুতির ঘাটতি থাকলে নিশ্চিত হার। 
৫১ বছর বয়সী সাবেক ইংলিশ তারকা ক্রিকেটার বলেন, ‘ভারতে গিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ইংল্যান্ড জিতবে এটা কেউ বিশ্বাস করে না। কিন্তু প্রস্তুতি না নিয়ে হেরে এলে কেউ মেনে নেবে না।’
আমি যদি এই দলে থাকতাম সত্যি কথা বলতে আতঙ্কিতই হয়ে যেতাম। তার কারণ দলের বেশিরভাগ খেলোয়াড় গত জুলাইয়ের পর আর টেস্ট ম্যাচ খেলার প্রস্তুতি নিতে পারেনি। দীর্ঘ বিরতির পর ভারতে গিয়ে তারা খেলবে।’
মার্ক বুচার আরও বলেন, ‘সিরিজের আগে অনুশীলন হওয়া জরুরি। ...  লম্বা সময় প্রতিযোগিতার মধ্যে না রাখা আমাকে ভাবনায় ফেলছে।’
ইংল্যান্ডের হয়ে ৭১টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ৮টি সেঞ্চুরি আর ২৩টি ফিফটির সাহায্যে ৪ হাজার ২৮৮ রান করেন মার্ক বুচার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮০ ম্যাচে অংশ নিয়ে ৩৮টি সেঞ্চুরি আর ৯৫টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেন ১৭ হাজার ৮৭০ রান।