মির্জাপুরে দুস্থ ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ
- শিলা আক্তার
-
২০২৪-০১-১৩ ২০:০৯:১৮
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
দ্বিতীয়বার এমপি হয়ে শপথ নেয়ার পর প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অনুদানের চেক প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলেন খান আহমেদ শুভ এমপি।
তিনি শনিবার বিকেলে ৫৭ জন অসুস্থ রোগী ও দরিদ্রদের মধ্যে চেক বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন।
চেক বিতরণ উপলক্ষে বিকেলে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান আহমেদ শুভ এমপি। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক মেয়র এ্যাড. মোশারফ হোসেন মনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আকন্দ উয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক হুরমহল উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম সিকদার প্রমুখ। পরে ৫৭ জন অসুস্থ রোগী ও দরিদ্রদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদানকৃত চেক বিতরণ করেন এমপি খান আহমেদ শুভ এমপি। বুধবার শপথ নেয়ার পর এলাকায় এটিই তাঁর প্রথম আনষ্ঠানিক কার্যক্রম।