জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি অল্পের জন্য প্রাণে বাঁচলেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-১২ ২৩:২১:৩৯
image

জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি অল্পের জন্য প্রাণে বাঁচলেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) অনন্তনাগ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি।  
জানা যায়, ১১ জানুয়ারি সকালে নিজ নির্বাচনী এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাতের পর ফিরছিলেন তিনি। ফেরার পথে অপর একটি গাড়ির সাথে সংঘর্ষ হয় তাঁকে বহনকারী জিপটির। এ সময় তাঁর গাড়ির সামনের অংশ প্রায় পুরোটাই দুমড়েমুচড়ে যায়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিছুটা আহত হলেও শঙ্কামুক্ত মেহবুবা মুফতি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, নেহাতই ভাগ্যগুণে বেঁচে গেছেন তিনি।