সুখের আশা পেতে মনে
সাজিয়ো না বিধান ভুলে
অঙ্গে তোমার যে সাজ ছিল
চিরকাল সেই সাজ রবে |
অনুভবের দেয়াল জুড়ে
রবে তারই স্মৃতি মনের মাঝে
চাইলেই তুমি ভিন্ন মনে
পারবে না বসত গড়তে |
পরাণ হবে উতল যবে
ব্যাকুল হয়ে উম্মুখ হবে
লক্ষ্য তবু যাবে না মুছে
বিধানে তুমি অটুট রবে |
মিছে যদি আশা মনে
ভাঙবে সে খানিক পরে
দ্বন্দ্বের সাথে দম্ভ এসে
জড়ো হবে অগোচরে |