গো লা প মা হ মু দ সৌ র ভ

  • মনের দেয়ালে
  • ২০২৪-০১-১২ ১৯:৩৬:৫৬
image

মনের দেয়ালে ঝুলছে তোমার ছবি 
রোজ সকালে দেখি খুলে আঁখি 
নিঃশব্দে তুমি অপলক তাকিয়ে আছো
মুখে যেন তোমার মিষ্টি হাসি 
রং-তুলি নয় মনের আল্পনায় আকিঁ
মনের ফ্রেমে বাঁধানো তোমারই প্রতিচ্ছবি
মাঝরাতে ঘুমহীন চোখে কাব্য লিখি
বিরহের কল্পনায় হই ছন্দের কবি 
বেলকনিতে বসে জানালার দিকে তাকিয়ে 
চন্দ্র তারা আর জোছনার আলোতে তোমায় খুঁজি 
চোখের পাতায় নেই ঘুম রাত ফুরিয়ে উঠে রবি।