মু স ফি কা লা ই জু

  • জন্ম‌দি‌নের নোটঃ
  • ২০২৪-০১-১২ ১৯:২৭:১৪
image

আমার জন্মদিনকে আমি সবসময় একটি বিশেষ দিন বলে মনে করি। এই যে পৃথিবীর মতন একটি সুন্দর গ্রহে মনুষ্য জীবন নিয়ে জন্মগ্রহণ করলাম তার অপার মহিমা ও অ‌শেষ মূল্য তো অবশ্যই আছে। তাই আমি সব সময় আমার মনুষ্য জীবনের ঋণ এবং সম্পর্কের ন‌্যায‌্য মূল্য দিয়ে যেতে চাই। আমি একজন বহির মুখী মানুষ, ঘরকে অগ্রাহ্য করে পরকে আপন করা আমার ব্রত। জীবন সুন্দর!  জীবনে কখনো পরাজিত হইনি। সব সময় হেরে যেতে যেতে আমি জি‌তে গিয়েছি। এই ক্ষণস্থায়ী মানুষের জীবনে যা আমি অর্জন করেছি তার সবটাই প্রায় মানুষের অ‌শেষ ভালোবাসা। আমার চেনা এমন কোন মানুষ নেই যে আমাকে ভালবাসেনি সক‌লের অপার অসীম ভালোবাসা আমি পেয়েছি। পেয়েছি অপত‌্য স্নেহ, পেয়েছি শর্তহীন মনোযোগ। এক জীবনে আর কি চাই? যা না চাইতে পে‌য়ে‌ছি  তার প‌রিমান বিশাল বিপুল। আর যা চেয়েছিলাম ভুলক্রমে চেয়েছিলাম-ভুল করে চেয়েছিলাম। তা খানিকটা পাইনি। সেজন্য আমার কোন আফসোসও নেই। বয়স অংকের হিসেবে যেখানে সে দাঁড়িয়েছি। জীবন বিবেচনায় হয়তো আগামী এই দিনটি আর নাও ফিরে পেতে পারি। তাই আগামীতে আর যতদিন বাঁচবো বিপুল আনন্দে বাঁচবো বিপুল গৌর‌বে বাচঁ‌বো সেই প্রতিজ্ঞাই করি সেই চেষ্টাই থাকবে। আজ সারাদিন যারা আমাকে ভালোবাসায় প্রায় ভাসিয়ে দিয়েছেন। অসংখ্য ফোন পেয়েছি। অসংখ্য শুভেচ্ছা পেয়েছি। তাদের সকলকেই আমার সালাম শ্রদ্ধা শু‌ভেচ্ছা ও প্রণাম। সাথে সাথে পৃ‌থিবী‌কেও প্রণতিও জানাচ্ছি এত‌দিন জরা ক্লা‌ন্তি রোগ শোক থে‌কে মুক্ত ভা‌বে বাঁ‌চি‌য়ে রাখার জন‌্য ।