ওবায়দুল কাদের ৪র্থ বারের মতো সেতুমন্ত্রী হওয়ায় কোম্পানীগঞ্জে মিষ্টি বিতরণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০১-১২ ১৬:০৪:২০
image

 কোম্পানীগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য ওবায়দুল কাদের এমপিকে টানা ৪র্থ বারের মতো গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী নির্বাচিত করায় ওনার নির্বাচনীয় এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৭ নং মুছাপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টার সময় মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবর,মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহিম বাবুল,নুর নবী বাবুল,গোলাম ছারওয়ার খোকন,যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল, ইসমাইল হোসেন,ক্রীড়া সম্পাদক গোলাম ছারওয়ার লিটন, সদস্য মিজানুর রহমান,ইউনিয়ন যুবলীগের সভাপতি আহছান উল্যাহ ভূটো,সহ-সভাপতি রিপন,উপজেলা যুবলীগের নেতা ফরহাদ হোসেন বাবলু,
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলা উদ্দিন খোকন,ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া প্রমূখ।