একদিন ভোর হবে বহু রাত শেষে,
স্নিগ্ধ সূর্য আভা দেবে অবশেষে।
একদিন মরু থেকে খাঁখাঁ যাবে ভেগে,
তৃণ দিয়ে ভরে যাবে নবাগত মেঘে।
একদিন ধুলো জমা নিরালোক ঘরে
দীপ জ্বলে যাবে সব আঁধারেরা মরে।
শত বা হাজার নয়, এক ফুল ফুটে
একদিন মধুকাল হবে শীত টুটে।
সাগরের রূঢ় ঢেউয়ে দিগন্তপানে
চেয়ে আছি অপলক দ্বীপের টানে।