ইকুয়েডরে ৬০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে।

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-০৯ ২২:৩৩:২৪
image

ইকুয়েডরে ৬০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। সোমবার (৮ই জানুয়ারি) এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। অপরাধী চক্রের এক নেতা কারাগার থেকে পালানোর পর এই জরুরি অবস্থা জারি করা হল। 

প্রেসিডেন্ট নোবোয়া জরুরি অবস্থা জারির পর জানান, সশস্ত্র বাহিনী তাদের কার্যক্রমের জন্য সব ধরনের রাজনৈতিক ও আইনি সহায়তা পাবে। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করার ফলে সড়কে ও কারাগারের ভেতরে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুরো দেশে রাতের বেলায় কারফিউ জারি থাকবে।
গত রোববার ইকুয়েডরের লস ক্রোনেরস নামের একটি অপরাধী চক্রের নেতা এডলফো মাসিয়াস কারাগার থেকে পালিয়ে যান। তিনি ৩৪ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। এর পরিপ্রেক্ষিতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।