চট্টগ্রামের একমাত্র নারী সাংসদ সনিকে নিয়ে নারীদের মাঝে উৎসাহ

  • হাসান মেহেদী:
  • ২০২৪-০১-০৮ ১৮:৪৮:০৯
image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসন থেকে একমাত্র নারী সাংসদ নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি। তিনি এক লাখ ৬৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব থেকে তিনি চৌষট্টি হাজার ১১৯ বেশিভোট  পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
খাদিজাতুল আনোয়ার সনি চট্টগ্রাম-২ আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের কন্যা। প্রয়াত রফিকুল আনোয়ার ১৯৯৬ ও ২০০১ সালে দুইবার ফটিকছড়ি থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগকারী আওয়ামীলীগের শক্ত প্রতিদ্বন্দ্বী হোসাইন মোহাম্মদ আবু তৈয়বকে বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় পুরো চট্টগ্রামজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে খাদিজাতুল আনোয়ার সনি। তিনি নিজেও ২০১৮ সালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যও নির্বাচিত হয়ে বর্তমান সাংসদ।
এদিকে, তরুণ প্রজন্মের ভোটারদের কাছে দারুণ জনপ্রিয় সনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁর কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ মানুষের  মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে নারীদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। ফটিকছড়ির গৃহিণী ফারজানা আক্তার 'সকালের আলো'কে বলেন,  জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব এমনিতেই কম। আমরা চাই খাদিজাতুল আনোয়ার সনি সংসদে নারীদের অধিকারের কথা বলে এদেশের নারীদের কণ্ঠস্বর  হয়ে ওঠবেন। নারীদের উৎসাহ বিষয়ে 
খাদিজাতুল আনোয়ার সনি বলেন,  জাতীয় নির্বাচনে, বিশেষ করে চট্টগ্রামে নারী প্রতিনিধি সংখ্যা খুবই কম। তাই আমার দায়িত্ব অনেক বেশি।
সনি বলেন, আমি নারীদের ক্ষমতায়নের পাশাপাশি ফটিকছড়িতে আমার বাবার অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করতে চাই।