খুলনা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম কামাল হোসেনকে কুয়েটের এর শুভেচ্ছা

  • মনোজ কুমার মজুমদার
  • ২০২৪-০১-০৮ ১৬:০৫:২১
image

০৮ জানুয়ারি, ২০২৪ঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম কামাল হোসেনকে শুভেচ্ছা জানিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। ০৮ জানুয়ারি সোমবার দুপুরে খালিশপুরস্থ সংসদ সদস্যের বাসভবনে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় বিশ^বিদ্যালয়ের সিই অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, ইইই অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহজাহান, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।