দ্বাদশ সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী জুনাইদ আহমেদ পলক জয়ী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-০৭ ১৯:০৬:৩৫
image

রোববার (৭ ই জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বাদশ সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী জুনাইদ আহমেদ পলক জয়ী হয়েছেন।
তিনি ৯২ হাজার ৫০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকট প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের শফিকুল ইসলাম পেয়েছেন ৪২ হাজার ৯৯৭ ভোট। 
নাটোরের রির্টানিং কর্মকর্তা কার্যালয় থেকে এই ফলাফল ঘোষণা করা হয়েছে।