উত্তরার দক্ষিণখানে মাঝিবাড়ি রোডে গাজী সিটি-১ গতরাতে দুধর্ষ চুরি হয়েছে।জানা যায় গতকাল ৫ জানুয়ারী শুক্রবার রাতে গাজী সিটি-১ এর দোতলায় ফ্লাট ২ডি'র মালিক শামীম আহমেদ এর বাসায় কেউ ছিলনা।বাসার সবাই আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিল।এই সুযোগে রান্নাঘরের এডজাস্ট ফ্যান খুলে চোর ঘরে ঢুকে নগদ ১০ লক্ষাধিক টাকা,৭ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য সামগ্রী নিয়ে যায়।
আজ ৬ জানুয়ারী সকালে বাসায় এসে চুরির ঘটনা ধরা পড়ে। থানায় জিডির প্রস্তুতি চলছে।উল্লেখ্য গত কিছুদিন আগে বাসা থেকে শামীম আহমেদ এর মোবাইল ফোনও চুরি যায়।সে ঘটনায় দক্ষিণখান থানায় জিডি করা আছে।