গি য়া স উ দ্দি ন আ হ ম দ

  • সুখ কেনা
  • ২০২৪-০১-০৬ ১৪:০১:০৬
image

জীবন যেখানে সমাপ্তি  হবে  
সেখানেই যদি শুরু  হয়  গল্প....
বুঝে নিও তবে  আমি কখনো 
ছিলাম না  তোমার কাছে অল্প...!
শুরু  যদি করে থাক  দুফোটা  অশ্রু দিয়ে..
সমাপ্তি  টা হবে আনন্দ, উল্লাসের হাসিতে..!
জীবন তো একটাই ,  তুমিও সেই একজনই
তবে কেন এতো রূপে সাজো হতে বহুরূপী ?
আগামীকাল  যখন অন‍্য লোকে সাজাবে  তোমায় ....!
তুমি জানতেও পারবে না  শুধু  সাদা কাপড় 
রবে গায়...!
কখনো  ব‍্যাথা পেলে দুঃখ করো যদি
একবার ভেবে দেখো কাউকে  আঘাত 
দিয়ে খুশি হইও না কভিই ...!
যদি মনে করো শুধু  দিনের আলোতেই আছো তুমি ...!
ক্ষণ পরেই আসবে  রাত্রি  ঘোর অন্ধকারে
থাকবে সবি...!
আজ আমি কোথায়  বা তুমি কোথায় ..?
হয়তো ভাবছো তুমি আছো অট্টালিকায়..!
একদিন সবাইকে  যেতে  হবে অন্তিম ঠিকানায়.!!