তুমি পাশে থাকলে অতি সজাগ আমি
ব্যস্ত পথের মাঝে হয়ে যাই হুশহীন।
তুমি পাশে থাকলে রাস্তার ধারের
অস্বাস্থ্যকর ঝালমুড়িও স্বাদে অমৃত।
তুমি পাশে থাকলে পিএসসির মোড়
মায়াবী জ্যোৎস্নায় মধুপুরের গড়।
তুমি পাশে থাকলে লম্বা বোরিং সময়
আনন্দে ভরে উঠে মধুময়।
পরেরবার বেহুশ হলে
স্পর্শে তোমার করে তোল সতেজ।
আমায় তুমি নাম ধরেই ডেকো
তোমায় দিলাম বাঁধভাঙা সেই আবেগ।