হো স নে য়া রা বে গ ম

  • তোমাকে হারাবার ভয়ে
  • ২০২৪-০১-০৫ ২১:৩৯:৪৪
image

প্রহর উত্তপ্ত হলে শুকায় যদি 
শিশির কণা
যদি না হয় ছুঁয়ে দেখা 
উন্মুক্ত উদার ঐ সুদূর আকাশ 
যদি মেঘে ঢাকে; 
রুদ্ধ করে পথ
ঝড়ো বাতাস 
উথাল পাথাল 
লন্ডভন্ড করে চেনা জনপদ
তাই তোমাকে হারাবার ভয়ে 
প্রতিনিয়ত লুকাই
তোমার চোখের তারায়
তোমারই দৃষ্টির সীমানায়!
হৃদয়ের বাম অলিন্দে 
অবিরাম স্পন্দনে
ছুঁয়ে ছুঁয়ে বয়ে যাই
রক্তপ্রবাহে শিরা উপশিরায়…