তা হ মি না চৌ ধু রী

  • বদল
  • ২০২৪-০১-০৫ ১৪:৩৮:৪২
image

তুমিতো নেই আর আগের মতন
বদলে যাও যখন তখন 
আকাশতো রঙ বদলায়
মেঘের ঘন ঘটায়
তুমি যে রঙ বদলাও
ইচ্ছে যখন হয়।
 
বৃক্ষের রঙে রঙ বদলায় 
ছোট্ট গিরগিটি 
তুমিওতো বদলে ফেলো
চির চেনা দিঠি।

পোষাকের মত বিবেক বদলাও
স্বার্থে লাগলে আঘাত 
চোখ খুলে ঘুমাও তুমি 
তফাৎ নেই দিন-রাত। 

বুদ্ধি বিবেক সব বদলে 
হয়ে যাও দানব
মানুষরূপী হায়েনা হয়ে
বিসর্জিত অন্তরের মানব।

তোমার কারনে সমাজ বদলায়
পাল্টে যায় যুগ
হৃদয় ভাঙে স্বপ্ন ভাঙে
চূর্ণ হয় সুখ।

প্রকৃতির নিয়মে সৌর মোদের
দেয় যে দিনের আলো
তুমি বদলে ধরায় আনো
রাতের আঁধার কালো।

ধরণী বদলায় সময়ের তরে
ভুবন স্বপ্নে ঘেরা
তুমি কেন বদলাও প্রিয় 
তুমি যে সৃষ্টি সেরা। 

বন্ধু আইডি : ৪৮৮