নতুন করে গাইব গান,
নতুন করে জাগুক প্রাণ,
নবীনের কোলাহলে।
অতীতের জরা-গ্লানি,
যত ক্লেদ,পেরেশানি,
মুছে যাক নব-দলে।
ফুটুক পাতায় শুভ্রফুল,
নব জোয়ারে ভাসুক কূল,
ডাকুক পাখি গাছে।
মিটে যাক লেনাদেনা,
শুভহোক সব-চেনা,
আজিকে মনটা নাচে।
এলো আজি নববর্ষ,
বাড়ুক প্রাণের হর্ষ,
পূত হোক পাপ দৃষ্টি।
জাগুক সবাই জাগুক,
স্বপ্ন ছবি আঁকুক,
বাড়ুক মানব-কৃষ্টি।