রী তা রা য়

  • মনের খুঁশিতেই
  • ২০২৪-০১-০৫ ১৪:২১:৫৯
image

সবুজ ঘাসের কোণে কোণে রুপালি বিন্দুমাঝে
সেদিন দেখলাম তারে ঘাস ফড়িংয়ের সাথে
আর দেখলাম বুনো ফুলের রঙ মেখেছে সে খুব।
 ভুট্টা দানার মতো বড় বড় ফিনফিনে দাঁতে হাসছে খুব
হঠাৎ দেখি সে সাদা পালের মেঘের পরে চলছে উড়ে
কোথায় কে জানে?

একদিন রেলের ধারে দেখলাম তারে লোমশ ভেড়ার ভীরে
আলতো ঝিলিক ছুঁয়েছে তারে উড়ন্ত খুশির পরে।
ঝিঁঝিঁর দলেও নাম আছে তার,দেখি সেদিন আমি
বকুল ফুলের সাদা,লালে আছে মিশে জানি।
সাগর পাড়ে রোজই হাউই চড়ে সে-
পাহাড় চূড়ায় ডানা মেলে কোথায় গেলো যে?

আজকে দেখি নীল আকাশের মেঘের  আছে মিশে
শ্রাবণের খালে- বিলে কাঁদামাখা ঘাসেও দেখি তারে।
প্রজাপতির রঙ মেখেছে, আবির আকাশনীলে
আজাকে দেখি সে যে আছে মানবতার ভীরে।
এত খুঁজি তারে আমি কোথাও যেন নেই
সে কোথাও নেই যে,আছে আমার মনের খুঁশিতেই।