নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান
- হাসান মেহেদী:
-
২০২৪-০১-০৪ ২১:৫৫:২৫
নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ দিনে ভোটের মাঠ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন চট্টগ্রাম -২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) 'র চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী। একই সাথে নৌকার বিজয় কামনা করেছেন চারবারের এই সংসদ সদস্য। আজ (বৃহস্পতিবার) নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নজিবুল বশর মাইজভাণ্ডারী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের কোন অসুবিধা হতে পারে এমন কিছু করতে চাই না। নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ফটিকছড়ি আসন থেকে সরে দাঁড়ালাম, দেশের অন্য আসনগুলোতে আমাদের প্রার্থী থাকবে।
তিনি আরো বলেন, উপজেলা আওয়ামী লীগের সকলে আমাকে ভালবাসেন, ফটিকছড়িবাসীও আমাকে অনেক ভালবাসেন। আমি ফটিকছড়িবাসীর সাথে সবসময় সুখে দুঃখে পাশে ছিলাম, আছি ও থাকবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তরিকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী, বিটিএফ নেতা মোহাম্মদ শাহজালাল, মাওলানা কাজী নিজাম মোরশেদ, আলমগীর আলম প্রমুখ।