কোম্পানীগঞ্জে সামসুন নাহার ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০১-০৩ ১৬:৫৫:৪২
image
কোম্পানীগঞ্জ প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৭ নং মুছাপুর ইউনিয়নে,আবদুর রহমান সাহেবের ফ্যামেলীর পক্ষ থেকে এবং সামসুন নাহার ফাউন্ডেশনের অর্থায়নে তিন শত শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে মুছাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী।বিশেষ অতিথি ছিলেন ১ নং ওয়ার্ডের মেম্বার মো : রাসেল,মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল,ক্রীড়া সম্পাদক গোলাম ছারওয়ার লিটন,মুছাপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবদুর রহিম লিটন,যুবলীগের নেতা সমির মিয়া,ফরহাদ হোসেন বাবলু প্রমূখ।