মাস্টার বাহিনীর মূলহোতা ইলিয়াসসহ ১০ ডাকাত গ্রেপ্তার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-০৩ ০২:০৩:১৬
image
মঙ্গলবার ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলে সেজে ডাকাতি করা মাস্টার বাহিনীর মূলহোতা ইলিয়াসসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। উদ্ধার করা হয়েছে ১১ ভরি স্বর্ণলংঙ্কার, নগদ ৭০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল। চক্রের সদস্যরা পুলিশের চোখ ফাঁকি দিতে ডাকাতির সময় সাথে জাল নিয়ে চলতো। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী কাজের ব্যস্ততার সুযোগে জেলে সেজে ডাকাতির ছক করতেন চক্রটি। গ্রেপ্তার ডাকাত সরদার ইলিয়াস মাস্টারসহ চক্রের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। ডাকাতি হওয়া মালামালসহ বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার। এদিকে রাজধানীর কদলতলী এলাকা থেকে আরেকটি ডাকাত চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রাতে ডাকাতির মালামাল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে টিকাটুলিতে র‌্যাব তিন’র কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছে, চক্রটি মহাসড়কে পণ্যবাহী ট্রাক আটকে ডাকাতি করতো। মূলত চক্রের প্রধান ট্রাক চালক আবুল হোসেনের নেতৃত্বে ৪-৫ জন গ্রুপ হয়ে ডাকাতি করতো বলেও জানায় সংস্থাটি। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গত ৩১শে ডিসেম্বর রাত সাড়ে তিনটার দিকে চালক শাহীদুলের পণ্যবাহী পিকআপ কুমিল্লার লালমাই থেকে অস্ত্রের মুখে ছিনতাই করে ডাকাতরা। এ ঘটনার সূত্র ধরেই তাদের গ্রেপ্তার করা হয়।