মশিয়ালিতে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত
- শেখ বদর উদ্দিন
-
২০২৪-০১-০৩ ০১:৪৬:০৯
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৫ আসনের ফুলতলার মশিয়ালিতে ২ ডিসেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রেজওয়ান রাজার স ালনায় ও ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবিদ হোসেন । বিশেষ অতিথি ছিলেন ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী। বক্তৃতা করেন মো.মনিরুল ইসলাম , আনোয়ার হোসেন সরদার ,ফজলুর রহমান মুকুল ,জিয়া আকুঞ্জি, রাসেল সরদার ,জাহিদ সরদার ,আসর আকুঞ্জি, মিজানুর রহমান, ফজর আকুঞ্জি , খানজাহান আলী থানা আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক পারভিন বেগম ,সাগর আকুঞ্জি ,জাহিদ বিশ্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আপনারা ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে নারায়ণ চন্দ্র চন্দ্র এর নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।