টাঙ্গাইলে নির্বাচনী টাকার ভাগাভাগি নিয়ে হাতাহাতি ভিডিও করায় সাংবাদিকদের হুমকি

  • আব্দুস সাত্তার,
  • ২০২৪-০১-০৩ ০০:০১:০৭
image
প্রতিনিধি,টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর জনসভা শেষে টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের হাতাহাতি। সময় সাংবাদকরা ভিডিও ধারণ করতে গেলে মাসুদসহ কয়েকজন যুবক তাদের লাঞ্ছিত করেছে। মঙ্গলবার বিকালে উপজেলার পটল স্কুল মাঠে এ ঘটনা ঘটে।অভিযুক্ত মাসুদ দুর্গাপুর গ্রামের লাল মাহমুদের ছেলে।এব্যাপারে রাতেই কালিহাতী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুসফিকুর রহমান মিলটন বাদী হয়ে কালিহাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আনন্দ টিভির প্রতিনিধি মেহেদী হাসান মৃদুল জানান,স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর জনসভার সংবাদ শেষ করে ফিরছিলাম। তখন দেখলাম পটল স্কুল মাঠে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হচ্ছে। ওই ভিডিও ধারণ করার সময় মাসুদ নামে একজন আমার ও কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মোল্লা মুশফিকুর মিল্টন ও বাংলাদেশ সমাচারের প্রতিনিধি হারুনুর রশীদের মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তারা আমাদের ধাক্কিয়ে লাঞ্ছিত করে।পরে আশে পাশের মানুষ জন এগিয়ে আসলে আমাদের প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। কালিহাতী থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।