রো ক সা না লা ব নী

  • শুধু তোমার কাছেই যাবো
  • ২০২৪-০১-০২ ১২:৪১:৪৭
image
এখনো কী তুমি বৃষ্টি ভয় পাও? দূর থেকে ভিজে গায়ে শুধু আমাকেই চাও? এখনো কী তুমি রাস্তায় আমার হাত খোঁজো? সন্ধেবেলায় পদ্মার পারে গোধূলির সাজ সাজো? মনে হয়নি কখনো যদি আরো একটু লেখা যেত, তবে উপন্যাসটা আরো আরো সুন্দর হতো!? কখনো তুমি ভেজা চোখে হাত রেখে ভাবো? যেতে যদি হতোই তবে, কেনো বলেছিলে: “শুধু তোমার কাছেই যাবো”।