নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ ফরিদপুর যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-০২ ১২:২৫:২৫
image
আজ ফরিদপুর যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। নির্বাচনী জনসভায় যোগ দিতে দুপুরের পর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। প্রায় ৭ বছর পর নির্বাচনী জনসভায় অংশ নিতে আজ ফরিদপুরে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দুপুরের পর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা। দলীয় প্রধানকে বরণ করে নিতে ফরিদপুরজুড়ে এখন উৎসবের আমেজ। রঙিনভাবে সাজানো হচ্ছে পুরো ফরিদপুর শহরকে। সবার মাঝে বিরাজ করছে আনন্দ ও উচ্ছ্বাস। নির্বাচন সামনে রেখে সরকার প্রধানের এই সফর সফল করতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানান, জনসভায় আশেপাশের এলাকা থেকে কয়েক লাখ লোকের জনসমাগম হবে।