কঠোর নিরাপত্তায় ও সশস্ত্র পুলিশ প্রহরায় চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছেছে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জা

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৩-১২-২৬ ১৮:৪১:০৫
image
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: কঠোর নিরাপত্তায় ও সশস্ত্র পুলিশ প্রহরায় ঢাকার বিজি প্রেস থেকে চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছেছে ব্যালট পেপারসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার (২৬ডিসেম্বর) ভোররাতে বিশেষ একটি কভার্ড ভ্যানে পুলিশ প্রটেকশনের মাইক্রোবাসসহ ভ্যানটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রেজারিতে এসে পৌঁছে। মালামাল সাথে করে নিয়ে আসেন জেলা প্রশাসক ও জেলায় নির্বাচনের রিটার্নিং অফিসার একেএম গালিভ খানের অথরিটি পাওয়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল মামুন। তাঁকে সহযোগিতার জন্য ঢাকা যান জেলার ভোলাহাট উপজেলার নির্বাচন অফিসার শাজাহান মানিক। চাঁপাইনবাবগঞ্জ ট্রেজারিতে মালামাল গ্রহণকালে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম। নজরুল ইসলাম বলেন,জেলার তিনটি সংসদীয় আসনের নির্বাচনী সকল সরঞ্জাম জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ট্রেজারি ভবনে (সরকারি কোষাগার) বিশেষ নিরাপত্তায় সংরক্ষণ করা হবে। নির্বাচনের দিন সকালে সরঞ্জামগুলো কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে। গত সোমবার(২৫ডিসেম্বর) বিকেলে সরঞ্জামসমূহ ঢাকার তেজগাঁও এর সরকারি মূদ্রনালয় (বিজি প্রেস) থেকে প্রেরণ করা হয় বলেও জানান নজরুল ইসলাম।