যশোর-চৌগাছা রোডে চুড়ামনকাটি রেলক্রসিং-এ ট্রাক ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৩-১২-২৫ ১৫:০৫:১৫
image
যশোর-চৌগাছা রোডে চুড়ামনকাটি রেল ক্রসিং-এর সময় ট্রাকের সাথে ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত হয়ে ট্রাক চালক ও হেল্পারের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৪ডিসেম্বর) ভোর ৫:৩০ টার দিকে যশোর সদর উপজেলার কোতয়ালী থানাধীন চুরামনকাঠি ঋষিপাড়া রেল ক্রসিং এর উপর এই দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ- ট-১১-১৬৬৭ ট্রাকটি রেলের সাথে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত হয়। এতে পারভেজ (২৬), পিতা- মোঃ বাহাদুর, সাং- কাকমারী, থানা- কোটচাঁদপুর, জেলা- ঝিনাইদহ। (২) মোহাম্মদ নাজমুল হাসান (২৮), পিতা- মৃত: শহিদ, সাং- আজমপুর, থানা- মহেশপুর , জেলা - ঝিনাইদহ ঘটনাস্থলে মারা যান। জানা গেছে তারা ভূষি বোঝাই ট্রাক নিয়ে যশোর থেকে চৌগাছার দিকে যাচ্ছিলো। গেটম্যান সজলের দাবি ট্রাক চালক তার সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা ঘটেছে এবং তিনি আহত হয়েছেন। তবে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে যশোর রেল পুলিশের ইনচার্জ শহিদুল ইসলাম। ঝিনাইদহ- ট-১১-১৬৬৭ ট্রাকটি বর্তমানে রেল পুলিশের হেফাজতে আছে।