চাঁপাইনবাবঞ্জে র্যাবের অভিযান ৩২৩ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
- জাকির হোসেন পিংকু,
-
২০২৩-১২-২৪ ০১:৩৮:০২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে ৩২৩ বোতল ফেনসিডিলসহ ৩জন গ্রেপ্তার হয়েছেন। গত শুক্রবার(২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে কানসাট ইউনিয়নের শিকারপুর প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনের সড়কে অভিযােেন ওই তিনজন গ্রেপ্তার হন। গ্রেপ্তাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা টংপাড়া গ্রামের মো.মনসুরের ছেলে খাইরুল ইসলাম(২২), একই গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. আলী(২৬) ও জেলার গোমস্তাপুর উপজেলার নামোকাঞ্চনতলা গ্রামের মৃত তৈমুর আলীর ছেলে মাজেদুল ইসলাম(৩০)।
শনিবার(২৩ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। সীমান্তবর্তী এলাকা থেকে একটি মাদকের চালান প্রবেশ করবে এই মর্মে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিকারপুর গ্রামে ফাঁদ পেতে অভিযান চালিয়ে ফেনসিডিল বহনকালে ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।