আজ রাতে দেশেবিদেশে টিভিতে 'চেতনায় নজরুল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১২-২১ ১৪:১৫:১৫
image
' হাসান মেহেদী: আজ (বৃহস্পতিবার) রাত দশটায় কানাডার প্রথম বাংলা পূর্ণাঙ্গ টিভি চ্যানেল দেশে বিদেশে'র লাইভ অনুষ্ঠান 'চেতনায় নজরুল'- অনুষ্ঠান সম্প্রচারিত হবে। এতে আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন নজরুল গবেষণা কেন্দ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও চবি বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ। ছায়ানট (কলকাতা) 'র সভাপতি বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ও গবেষক সোমঋতা মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন বাচিকশিল্পী কল্লোল বসু ও তিস্তা দে। লাইভ অনুষ্ঠানটি নিউইয়র্ক সময় সকাল ১১টা, ঢাকা সময় রাত ১০টা এবং কলকাতা সময় রাত ৯:৩০ মিনিটে দেশে বিদেশে টিভি চ্যানেলে সম্প্রচার ছাড়াও একই সাথে ওয়েবসাইট, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলেও সম্প্রচারিত হবে।