আরাধ্যার স্কুলে অভিষেককে নিয়ে নাচলেন ঐশ্বর্য!

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১২-১৭ ২২:৩৮:৫৯
image

শোবিজে এখন টক অফ দ্য কান্ট্রি হচ্ছে বচ্চন পরিবারের ভাঙনের খবর। বলিউডে এখনও বচ্চনদের বিশেষ নজরে দেখা হয়। আর সেই পরিবারেই নাকি এখন চলছে সম্পত্তির বাটোয়ারা। মেয়ে শ্বেতা আর ছেলে অভিষেকের মধ্যে বাড়ি থেকে ব্যাঙ্কব্যালেন্স, সমানভাগে ভাগ করতে ব্যস্ত বিগ বি বলে দাবি করছে একাংশ। যদিও দিনকয়েক আগে অগস্ত্যর ডেবিউ ছবি দ্য আর্চিসের প্রিমিয়ারে এসেছিলেন মামি ঐশ্বর্য। খোশমেজাজে দেখাও যায় অভিনেত্রীকে। কিন্তু তাতে ডিভোর্সের খবর বন্ধ হয়নি। 
শুক্রবার ছিল ধিরুবাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক দিবসের অনুষ্ঠান। যেখানে লেখাপড়া করছেন বর্তমানে অভিষেক আর ঐশ্বর্যর কন্যা আরাধ্যা। আর সেই অনুষ্ঠানের একটি ভিডিয়ো বর্তমানে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। দেখা গেল বাজছে হিট গান ওম শান্তি ওম। আর এটি বাজতে শুরু করতেই নাচতে শুরু করেছে সেখানে উপস্থিত অনেকেই। যার মধ্যে রয়েছে সুহানা, আব্রামও। আর এরই মাঝে দেখা গেল নাচের সঙ্গে পা মিলিয়েছেন অভিষেক আর ঐশ্বর্যও।
কালো সালোয়ার পরে এসেছিলেন রাই-সুন্দরী। সঙ্গে সোনালি রঙের জ্যাকেট। আর অভিষেক পরেছিলেন নীল রঙের শার্ট। ওম শান্তি ওম বাজতে থেমে থাকেননিা অমিতাভ বচ্চনও। বিগ বিকেও দেখা গেল গানের তালে মন খুলে নেচে উঠতে। প্রিন্টেড কালো রঙের জ্যাকেট পরে এসেছিলেন শহেনশাহ এইদিন। ভাইরাল হওয়া ভিডিয়োতে চোখে পড়ল শাহরুখ খান, করণ জোহরদেরও। 

Bachchan Family: চর্চায় ডিভোর্স! আরাধ্যার স্কুলে অভিষেককে নিয়ে নাচলেন  ঐশ্বর্য, নাচ শুরু অমিতাভেরও - Bachchan Family Aishwarya Rai, Abhishek  Bachchan Dance dance on Om Shanti Om ...
আরাধ্যার স্কুলের বার্ষীক অনুষ্ঠানে যদিও দেখা মিলল না পিসি শ্বেতার। বর্তমানে মা-বাবার সঙ্গেই থাকেন অমিতাভের বড় মেয়ে। এমনকী জলসার স্থায়ী বাসিন্দা তাঁর দুই ছেলেমেয়ে অগস্ত্য আর নভ্যা নন্দা। শোনা যায়, স্বামীর সঙ্গে মোটেও নাকি সদ্ভাব নেই শ্বেতার। যদিও পারিবারিক ঐতিহ্যের কথা মাথায় রেখে হাঁটেননি তাঁরা ডিভোর্সের পথে। কিন্তু আরাধ্যা বা ঐশ্বর্যর সঙ্গে দূরত্ব রেখে চলেন শ্বেতা বলে খবর রয়েছে নিন্দক মহলে। 
এদিন আলাদা আলাদা গাড়িতেই আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে পৌঁছেছিলেন অভিষেক আর ঐশ্বর্য। যা বিচ্ছেদের গুঞ্জনকে আরও বাড়িয়ে দেয়। কদিন আগে খবর রটেছিল, সোশ্যাল মিডিয়া থেকে নাকি ঐশ্বর্যকে আনফলোও করে দিয়েছেন অমিতাভ। তবে সত্যিটা কী, তা হয়তো সময়ের সঙ্গে সঙ্গেই সামনে আসবে। সূত্র-হিন্দুস্তান টাইমস